শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

বাড়াতে চান সহযোগিতা

মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি (বামে) ও বাংলাদেশের প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ডানে)। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

একই সঙ্গে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তাকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানান পাকিস্তানের প্রেসিডেন্ট।

অভিনন্দন বার্তায় জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে এবং জনগণের কল্যাণে কাজ করবে।

তিনি বলেন, অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বন্ধন রয়েছে।

সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে।

জারদারি জানান, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারে তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

তিনি আরও আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের পাকিস্তান সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।

একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

#মির্জা_ফখরুল #বাংলাদেশ_পাকিস্তান_সম্পর্ক #জারদারি_অভিনন্দন

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

একই সঙ্গে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তাকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানান পাকিস্তানের প্রেসিডেন্ট।

অভিনন্দন বার্তায় জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে এবং জনগণের কল্যাণে কাজ করবে।

তিনি বলেন, অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বন্ধন রয়েছে।

সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে।

জারদারি জানান, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারে তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

তিনি আরও আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের পাকিস্তান সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।

একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত