বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের ডাক

মে দিবসে নওগাঁ-২ বাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাফিউল মুসাব্বির শাফি

ছবি: শাফিউল মুসাব্বির শাফি

ঐতিহাসিক মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সর্বস্তরের জনগণ ও শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল নেতা ইঞ্জিনিয়ার কে. এম. এস শাফিউল মুসাব্বির (শাফি)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। শ্রমের মর্যাদা ও ন্যায্য দাবি প্রতিষ্ঠায় এই দিনটি আমাদের নতুন করে অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার শাফিউল মুসাব্বির শাফি নওগাঁ-২ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ছিলেন। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের টিম লিডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তৃণমূল নেতাকর্মীদের কাছে জনপ্রিয় এই নেতা মে দিবসের প্রেরণায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

#মেডে #যুবদল #নওগাঁ২

চেকপোস্ট

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মে দিবসে নওগাঁ-২ বাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাফিউল মুসাব্বির শাফি

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ঐতিহাসিক মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সর্বস্তরের জনগণ ও শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল নেতা ইঞ্জিনিয়ার কে. এম. এস শাফিউল মুসাব্বির (শাফি)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। শ্রমের মর্যাদা ও ন্যায্য দাবি প্রতিষ্ঠায় এই দিনটি আমাদের নতুন করে অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার শাফিউল মুসাব্বির শাফি নওগাঁ-২ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ছিলেন। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের টিম লিডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তৃণমূল নেতাকর্মীদের কাছে জনপ্রিয় এই নেতা মে দিবসের প্রেরণায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত