জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে মর্জিনা (২২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় শেফালী (২৮) নামে আরও এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার কড়ইচড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা ওই গ্রামের রাজীবের স্ত্রী। তার তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে থাকা রান্নাঘরে কাজ করছিলেন মর্জিনা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি সরাসরি আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, বৃষ্টির সময় রাস্তা থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে আহত হন পাশের বাড়ির হারুনের স্ত্রী শেফালী। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মর্জিনার মৃত্যুতে তার তিন বছরের শিশুকন্যা বারবার মাকে খুঁজে ফিরছে, যা স্বজনদের হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬