শনিবার, ১৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

যৌথ অভিযানে রাজধানীতে আটক

শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড তানিম রেজা বাপ্পি। ছবি : সংগৃহীত

রাজধানীর কমলাপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড এবং তার অস্ত্র ভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, তানিম রেজা বাপ্পি দীর্ঘদিন ধরে পলাতক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সুব্রত বাইনের পক্ষে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্র সরবরাহ এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, মতিঝিল থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, বাপ্পির বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

#ডিবিপুলিশ #বাপ্পিগ্রেপ্তার #সুব্রতবাইন

চেকপোস্ট

শনিবার, ১৮ জুলাই ২০২৬

শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর কমলাপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড এবং তার অস্ত্র ভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, তানিম রেজা বাপ্পি দীর্ঘদিন ধরে পলাতক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সুব্রত বাইনের পক্ষে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্র সরবরাহ এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, মতিঝিল থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, বাপ্পির বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত