শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জব্দ সামগ্রী পরীক্ষার জন্য পাঠানো হবে

সোনার মূর্তির প্রলোভনে প্রতারণা, ঠাকুরগাঁওয়ে ভাই-বোন গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

সোনার মূর্তি ও মূল্যবান পুরোনো কয়েন বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ে এক ভাই ও তাঁর ফুফাতো বোনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে তাঁদের কাছ থেকে ছয়টি সোনালি রঙের মূর্তি, পাঁচটি কয়েন এবং একটি পিতলসদৃশ পুরোনো কলস উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খোদাদাদ হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল (কাঁঠালডাঙ্গী) গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৩৬) এবং তাঁর ফুফাতো বোন মোছা. সীমা বেগম (৩২)।

পুলিশ জানায়, দিনাজপুরের কোতোয়ালি এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিম অভিযোগ করেন, একটি চক্র সোনার মূর্তি ও মূল্যবান পুরোনো কয়েন দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে তিন লাখ টাকা নেয়। পরে আরও টাকা পরিশোধের শর্তে মূর্তি ও কয়েন দেওয়ার কথা বলা হয়।

অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে কোচল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির বারান্দার পাশের মাটির নিচ থেকে ছয়টি গোপাল ঠাকুরের সোনালি রঙের মূর্তি, পাঁচটি সাদা রঙের কয়েন এবং প্রায় দেড় কেজি ওজনের একটি পিতলসদৃশ পুরোনো কলস উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, জব্দ করা সামগ্রীগুলোর প্রকৃত মূল্য ও বৈশিষ্ট্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

#ঠাকুরগাঁও #ডিবিপুলিশ #প্রতারণা

চেকপোস্ট

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সোনার মূর্তির প্রলোভনে প্রতারণা, ঠাকুরগাঁওয়ে ভাই-বোন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সোনার মূর্তি ও মূল্যবান পুরোনো কয়েন বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ে এক ভাই ও তাঁর ফুফাতো বোনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে তাঁদের কাছ থেকে ছয়টি সোনালি রঙের মূর্তি, পাঁচটি কয়েন এবং একটি পিতলসদৃশ পুরোনো কলস উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খোদাদাদ হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল (কাঁঠালডাঙ্গী) গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৩৬) এবং তাঁর ফুফাতো বোন মোছা. সীমা বেগম (৩২)।

পুলিশ জানায়, দিনাজপুরের কোতোয়ালি এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিম অভিযোগ করেন, একটি চক্র সোনার মূর্তি ও মূল্যবান পুরোনো কয়েন দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে তিন লাখ টাকা নেয়। পরে আরও টাকা পরিশোধের শর্তে মূর্তি ও কয়েন দেওয়ার কথা বলা হয়।

অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে কোচল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির বারান্দার পাশের মাটির নিচ থেকে ছয়টি গোপাল ঠাকুরের সোনালি রঙের মূর্তি, পাঁচটি সাদা রঙের কয়েন এবং প্রায় দেড় কেজি ওজনের একটি পিতলসদৃশ পুরোনো কলস উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, জব্দ করা সামগ্রীগুলোর প্রকৃত মূল্য ও বৈশিষ্ট্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত