শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা

ভূরুঙ্গামারীর তিলাইয়ে জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসন ও জনপ্রতিনিধিরা

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নম্বর তিলাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কৃষিজমি, বসতবাড়ি এবং গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ও কৃষিকাজ ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতি পরিদর্শন এবং সমাধানের উপায় খুঁজতে শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনের সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়রা জলাবদ্ধতার কারণ তুলে ধরে দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানান।

সরেজমিন পরিদর্শনে পানি নিষ্কাশনের পথ সচল করা, খাল-নালা পুনঃখনন ও সংস্কার, পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের মতামত এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে তিলাই ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে।

#ভূরুঙ্গামারী #জলাবদ্ধতা #তিলাইইউনিয়ন

চেকপোস্ট

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ভূরুঙ্গামারীর তিলাইয়ে জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসন ও জনপ্রতিনিধিরা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নম্বর তিলাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কৃষিজমি, বসতবাড়ি এবং গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ও কৃষিকাজ ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতি পরিদর্শন এবং সমাধানের উপায় খুঁজতে শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনের সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়রা জলাবদ্ধতার কারণ তুলে ধরে দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানান।

সরেজমিন পরিদর্শনে পানি নিষ্কাশনের পথ সচল করা, খাল-নালা পুনঃখনন ও সংস্কার, পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের মতামত এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে তিলাই ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত