বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

নওগাঁয় কাজের সময় মাটির দেয়াল ধস, চাপা পড়ে আহত যুবদল নেতা

নওগাঁর ধামইরহাট উপজেলায় মাটির দুই তলা দেয়াল ধসে ৭ নম্বর ইসবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-প্রচার সম্পাদক মো. তাহাবুর হোসেন গুরুতর আহত হয়েছেন।শনিবার (১১ জুলাই) উপজেলার আজমপুর এলাকায় কাজ করার সময় আকস্মিক এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজমপুর এলাকার একটি কাজের সাইটে অবস্থানকালে হঠাৎ একটি মাটির দুই তলা দেয়াল ধসে তাহাবুর হোসেনের ওপর পড়ে। এতে তিনি দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে তাকে মাটির নিচ থেকে বের করে আনেন। অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়।বর্তমানে তিনি জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে, তাহাবুর হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয় রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী।

নওগাঁয় কাজের সময় মাটির দেয়াল ধস, চাপা পড়ে আহত যুবদল নেতা