রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

১৪ সদস্যের চূড়ান্ত দল

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, আজারবাইজান যাচ্ছে দল

ছবি : সংগৃহীত

আজারবাইজানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যালে অংশ নেবে বাংলাদেশ। আগামী ২২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক আসর, যেখানে অংশ নেওয়ার কথা রয়েছে ১৯৪টি দেশের।

রোববার (১৬ আগস্ট) বাফুফে ভবনে এক সভা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মঞ্জুর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছর দেশজুড়ে অনূর্ধ্ব-১৫ পর্যায়ের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের স্বীকৃতি হিসেবেই ফিফা বাংলাদেশকে এই আসরে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে।

আসরে অংশ নেওয়া দলগুলোকে ৩২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল নকআউট পর্বে উঠবে। অন্য দলগুলো খেলবে প্লে-অফ ম্যাচে। প্রতিটি ম্যাচ হবে আটজনের দলের মধ্যে এবং ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছে ৪০ মিনিট।

বাফুফের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট থেকে বাছাই করা ১৩৭ ফুটবলারের মধ্যে ইতোমধ্যে ২৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তবে আজারবাইজানে খেলতে যাবে মাত্র ১৪ জনের চূড়ান্ত দল।

চূড়ান্ত দল গঠনের আগে উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করা হবে। এতে বিদেশে বেড়ে ওঠা চার বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারও অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। খেলোয়াড়দের বয়স যাচাইয়ে করা হবে মেডিকেল পরীক্ষা।

মঞ্জুর আলম জানান, হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলা শুরু করার পর প্রবাসী ফুটবলার ও তাদের পরিবারের আগ্রহ বেড়েছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে কয়েকজন খেলোয়াড় ট্রায়ালে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

তবে এখনো অনূর্ধ্ব-১৫ দলের প্রধান কোচ চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনা করে দ্রুত কোচ নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজারবাইজানের এই আসর বাংলাদেশের তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণের বড় সুযোগ হয়ে উঠতে পারে।

#বাফুফে #বাংলাদেশফুটবল #অনূর্ধ্ব১৫বিশ্বকাপ

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, আজারবাইজান যাচ্ছে দল

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

আজারবাইজানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যালে অংশ নেবে বাংলাদেশ। আগামী ২২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক আসর, যেখানে অংশ নেওয়ার কথা রয়েছে ১৯৪টি দেশের।

রোববার (১৬ আগস্ট) বাফুফে ভবনে এক সভা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মঞ্জুর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছর দেশজুড়ে অনূর্ধ্ব-১৫ পর্যায়ের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের স্বীকৃতি হিসেবেই ফিফা বাংলাদেশকে এই আসরে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে।

আসরে অংশ নেওয়া দলগুলোকে ৩২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল নকআউট পর্বে উঠবে। অন্য দলগুলো খেলবে প্লে-অফ ম্যাচে। প্রতিটি ম্যাচ হবে আটজনের দলের মধ্যে এবং ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছে ৪০ মিনিট।

বাফুফের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট থেকে বাছাই করা ১৩৭ ফুটবলারের মধ্যে ইতোমধ্যে ২৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তবে আজারবাইজানে খেলতে যাবে মাত্র ১৪ জনের চূড়ান্ত দল।

চূড়ান্ত দল গঠনের আগে উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করা হবে। এতে বিদেশে বেড়ে ওঠা চার বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারও অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। খেলোয়াড়দের বয়স যাচাইয়ে করা হবে মেডিকেল পরীক্ষা।

মঞ্জুর আলম জানান, হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলা শুরু করার পর প্রবাসী ফুটবলার ও তাদের পরিবারের আগ্রহ বেড়েছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে কয়েকজন খেলোয়াড় ট্রায়ালে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

তবে এখনো অনূর্ধ্ব-১৫ দলের প্রধান কোচ চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনা করে দ্রুত কোচ নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজারবাইজানের এই আসর বাংলাদেশের তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণের বড় সুযোগ হয়ে উঠতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত