মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঈদগাঁও চেকপোস্টে পুলিশের অভিযানে ট্রাক জব্দ

মিয়ানমার সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা, ১০ গরুসহ চালক আটক

ছবি : চেকপোস্ট

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচারের সময় ১০টি গরুসহ এক চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক চালক সিরাজুল ইসলাম (২৫) রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার আব্দুর রহমানের ছেলে। এসময় গরু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

পুলিশ জানায়, মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনার তথ্য পেয়ে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে সন্দেহভাজন একটি ট্রাক থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়। পরে চালককে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ৭টি লাল ও ৩টি সাদা রঙের মোট ১০টি গরু উদ্ধার করা হয়। পুলিশের দাবি, জব্দ করা গরুগুলোর বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছেন, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত এলাকা থেকে গরুগুলো এনে ঈদগাঁও বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

ঈদগাঁও থানার পরিদর্শক এটিএম সিফাতুল মাজদার জানান, চোরাচালান ঠেকাতে সীমান্ত ও মহাসড়কে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

#কক্সবাজার #ঈদুল_আজহা #গরু_পাচার

চেকপোস্ট

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

মিয়ানমার সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা, ১০ গরুসহ চালক আটক

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচারের সময় ১০টি গরুসহ এক চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক চালক সিরাজুল ইসলাম (২৫) রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার আব্দুর রহমানের ছেলে। এসময় গরু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

পুলিশ জানায়, মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনার তথ্য পেয়ে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে সন্দেহভাজন একটি ট্রাক থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়। পরে চালককে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ৭টি লাল ও ৩টি সাদা রঙের মোট ১০টি গরু উদ্ধার করা হয়। পুলিশের দাবি, জব্দ করা গরুগুলোর বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছেন, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত এলাকা থেকে গরুগুলো এনে ঈদগাঁও বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

ঈদগাঁও থানার পরিদর্শক এটিএম সিফাতুল মাজদার জানান, চোরাচালান ঠেকাতে সীমান্ত ও মহাসড়কে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত