বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে দেশে ফেরার প্রস্তুতি

মির্জা আব্বাস সুস্থতার পথে, ঈদের আগেই দেশে ফেরার সম্ভাবনা

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার-এ চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।

মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাতে জানানো হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন এবং ঈদুল আজহার আগেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে মাথায় অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখান থেকে বর্তমানে তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।

#রাজনীতি #বিএনপি #মির্জা_আব্বাস

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মির্জা আব্বাস সুস্থতার পথে, ঈদের আগেই দেশে ফেরার সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার-এ চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।

মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাতে জানানো হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন এবং ঈদুল আজহার আগেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে মাথায় অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখান থেকে বর্তমানে তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত