শনিবার, ১৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দেওয়ানের খামারে টিআর প্রকল্পের উদ্বোধন

মাননীয় জাতীয় সংসদ সদস্যের এডিপি প্রকল্পের আওতায় উন্নয়নের আরেকটি ধাপ

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম-এর উদ্যোগে এডিপি প্রকল্পের আওতায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ানের খামার এলাকায় টিআর প্রকল্পের আওতায় আরসিসি (RCC) সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সরকারের লক্ষ্য গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি টেকসই অবকাঠামো গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে পর্যায়ক্রমে রাস্তা, সেতু, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আরসিসি সড়ক নির্মাণের ফলে দেওয়ানের খামার এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমবে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নিরাপদ ও সহজে যাতায়াতের সুযোগ পাবেন। ভবিষ্যতেও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানান।

#কুড়িগ্রাম #ভূরুঙ্গামারী #উন্নয়ন

চেকপোস্ট

শনিবার, ১৮ জুলাই ২০২৬

মাননীয় জাতীয় সংসদ সদস্যের এডিপি প্রকল্পের আওতায় উন্নয়নের আরেকটি ধাপ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম-এর উদ্যোগে এডিপি প্রকল্পের আওতায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ানের খামার এলাকায় টিআর প্রকল্পের আওতায় আরসিসি (RCC) সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সরকারের লক্ষ্য গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি টেকসই অবকাঠামো গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে পর্যায়ক্রমে রাস্তা, সেতু, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আরসিসি সড়ক নির্মাণের ফলে দেওয়ানের খামার এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমবে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নিরাপদ ও সহজে যাতায়াতের সুযোগ পাবেন। ভবিষ্যতেও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত