রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের নগর বড়বাড়ী (আলমবিদিতর) এলাকায় আদালতে বিচারাধীন একটি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জমি বেদখলের চেষ্টা করছে এবং বাদীপক্ষকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগকারী মো. নূর আলম জানান, তার বাবা মৃত ইউসুফ আলী ১৯৯৭ সালে দলিলমূলে ২৮ শতক জমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিলেন। তবে সম্প্রতি প্রতিপক্ষ নিজেকে জমির মালিক দাবি করে জমি দখলের চেষ্টা শুরু করে।
তিনি জানান, বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়েরের পাশাপাশি গঙ্গাচড়া মডেল থানায়ও অভিযোগ করেন। অভিযোগ অনুযায়ী, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জমিতে ঘর নির্মাণ, ধান রোপণ এবং দখলচেষ্টা অব্যাহত রেখেছে। এতে তিনি ন্যায়বিচার ও আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি জানান।
ভুক্তভোগীর অভিযোগ, জমি দখলে বাধা দিলে তাকে মিথ্যা মামলা, হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং আদালতের আদেশ কার্যকর করার আহ্বান জানান।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে এ বিষয়ে তাদের বক্তব্য প্রকাশ করা হবে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর ছবুর বলেন, "আমরা আদালতের নির্দেশ প্রতিপালনে সর্বাত্মক চেষ্টা করি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬