শনিবার, ১৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গাঁজা সেবনের সময় আটক

মাদকের বিরুদ্ধে অভিযান, বেড়ায় ডিলার মিকাইলের জেল-জরিমানা

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে চিহ্নিত গাঁজা ডিলার মো. মোকাইল (মিকাইল)-কে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার চাকলা পূর্বপাড়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাকলা পূর্বপাড়া এলাকার জয়নাল প্রামাণিক ও আছিয়া খাতুনের ছেলে মো. মিকাইল দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় পুলিশ মিকাইলকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। বেড়া মডেল থানার এসআই আলী আজমের প্রসিকিউশনে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

আদালতে হাজির করা হলে মিকাইল নিজের অপরাধ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত আদেশ দেন।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল থাকবে। জনস্বার্থে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

#মাদকবিরোধীঅভিযান #বেড়া #পাবনা

চেকপোস্ট

শনিবার, ১৮ জুলাই ২০২৬

মাদকের বিরুদ্ধে অভিযান, বেড়ায় ডিলার মিকাইলের জেল-জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে চিহ্নিত গাঁজা ডিলার মো. মোকাইল (মিকাইল)-কে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার চাকলা পূর্বপাড়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাকলা পূর্বপাড়া এলাকার জয়নাল প্রামাণিক ও আছিয়া খাতুনের ছেলে মো. মিকাইল দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় পুলিশ মিকাইলকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। বেড়া মডেল থানার এসআই আলী আজমের প্রসিকিউশনে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

আদালতে হাজির করা হলে মিকাইল নিজের অপরাধ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত আদেশ দেন।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল থাকবে। জনস্বার্থে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত