বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আসামি হাসানকে দণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

মাদকবিরোধী অভিযানে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে কথিত ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত মোঃ হাসান বেপারী-কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে বেড়া মডেল থানা পুলিশের একটি বিশেষ দল মালদহ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হাসান বেপারীর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়।

এদিকে স্থানীয়রা পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

#মাদকবিরোধী_অভিযান #মোবাইল_কোর্ট #পাবনা_বেড়া

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মাদকবিরোধী অভিযানে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

পাবনার বেড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে কথিত ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত মোঃ হাসান বেপারী-কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে বেড়া মডেল থানা পুলিশের একটি বিশেষ দল মালদহ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হাসান বেপারীর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়।

এদিকে স্থানীয়রা পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত