বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সুনামগঞ্জ পৌর শহরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের আলফাত স্কয়ার, পৌর মার্কেট, মধ্যবাজার, পশ্চিমবাজার ও নতুনপাড়া এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে কি না, তা তদারকি করা হয়।জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। এসময় সদর মডেল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে কয়েকটি প্রতিষ্ঠান খোলা পাওয়া যায়। প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযানে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারা অনুযায়ী ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানান, জরুরি সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, রাত ১০টার পরও কয়েকটি দোকান খোলা পাওয়া যায়। তাই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা কার্যকর থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান