রাজধানীসহ দেশের বিভিন্ন মাছের বাজারে রঙিন ও অতিরিক্ত আলো ব্যবহার করে মাছের প্রকৃত অবস্থা আড়াল করার অভিযোগ উঠেছে। কোথাও ওজনে কারচুপি, কোথাও মূল্যতালিকা প্রদর্শন না করা, আবার কোথাও মাছের ওজন বাড়াতে জেলি পুশ করার মতো অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অনিয়ম বন্ধে বাজার তদারকি ও অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মাছের সরবরাহ, বাজার পরিস্থিতি ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলাম।
সভায় জহিরুল ইসলাম বলেন, অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি ও অভিযানে বিভিন্ন সময় পচা মাছ বিক্রি, যথাযথভাবে মাছ সংরক্ষণ না করা এবং মাছের সঙ্গে ক্ষতিকর রাসায়নিক মেশানোর মতো অনিয়মের ঘটনা পাওয়া যাচ্ছে।
তিনি মাছের প্রকৃত রং ও অবস্থা আড়াল করতে রঙিন এবং অতিরিক্ত আলো ব্যবহার থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করেন।
অনলাইন মাছ বিক্রিতেও বাড়ছে নজরদারির প্রস্তাব
সভায় অনলাইন প্ল্যাটফর্মে মাছ বিক্রির নামে প্রতারণা বন্ধে নজরদারি বাড়ানোর প্রস্তাব দেন অংশগ্রহণকারীরা। ঝুঁকিপূর্ণ এলাকায় জেলা প্রশাসনের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা এবং অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণা বন্ধে বিকাশসহ বিভিন্ন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া অনলাইন মাছ বিক্রিতে অনিয়ম ও প্রতারণা নিয়ন্ত্রণে অধিদপ্তরের অধীনে পৃথক সাইবার ইউনিট গঠনের প্রস্তাব দেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
মাছের মান অনুযায়ী দাম নির্ধারণের চ্যালেঞ্জ
সভায় সুপারশপ প্রতিনিধিরা জানান, মাছের উৎস ও গুণগত মানের ওপর ভিত্তি করে দামের পার্থক্য হয়ে থাকে। তবে মাছের মান অনুযায়ী যৌক্তিক মূল্য নির্ধারণ এবং সেই মূল্য ভোক্তাদের কাছে গ্রহণযোগ্য করা একটি বড় চ্যালেঞ্জ।
অন্যদিকে, বাজার সমিতির প্রতিনিধিরা দাবি করেন, তাদের বাজারে মাছের মধ্যে জেলি পুশ করা হয় না। তাদের মতে, মাছের রং পরিবর্তন এবং রাসায়নিক ব্যবহারের মতো অনিয়ম উৎপাদন পর্যায়েও ঘটতে পারে। তাই শুধু বাজারে নয়, মাছ উৎপাদন থেকে শুরু করে সরবরাহ ও বিপণনের প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানো প্রয়োজন।
সভায় অধিদপ্তরের পরিচালক সেবাস্টিন রেমা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, মৎস্য অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), মাছ ব্যবসায়ী সমিতি, সুপারশপ এবং পাইকারি ও খুচরা মাছ ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬