শিল্পাঞ্চলের শ্রমিকদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ ঘোষণা দেন তিনি।
সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে চতুর্থ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে ছিল সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এবং আইন প্রণয়ন কার্যাবলি।
এ অধিবেশনে উত্থাপনের জন্য তিনটি অধ্যাদেশ নির্ধারণ করা হয়েছে। তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর এবং চতুর্থ অধিবেশন শুরুর আগে জারি করা অধ্যাদেশগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
এদিকে, রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে চতুর্থ অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ অধিবেশন।
সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, চতুর্থ অধিবেশন সামনে রেখে সংসদে জমা পড়েছে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন। এর মধ্যে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে।
এ ছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য বিধি-৭১ অনুযায়ী ৯২টি নোটিশ জমা পড়েছে। পাশাপাশি বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ওপর জমা পড়েছে আরও ২৮১টি নোটিশ।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬