সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকার তাগিদ

জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল হওয়ার আহ্বান স্পিকারের

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশই সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রত্যেক সংসদ সদস্যের দায়িত্ব।

জাতীয় সংসদকে জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি হিসেবে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

হাফিজ উদ্দিন আহমদ তাঁর বক্তব্যে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়। গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংসদের প্রতি জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে স্পিকার বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিকদের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের সংসদীয় রীতিনীতি ও শালীনতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান স্পিকার।

#জাতীয়সংসদ #স্পিকার #সংসদীয়গণতন্ত্র

চেকপোস্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল হওয়ার আহ্বান স্পিকারের

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশই সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রত্যেক সংসদ সদস্যের দায়িত্ব।

জাতীয় সংসদকে জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি হিসেবে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

হাফিজ উদ্দিন আহমদ তাঁর বক্তব্যে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়। গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংসদের প্রতি জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে স্পিকার বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিকদের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের সংসদীয় রীতিনীতি ও শালীনতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান স্পিকার।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত