ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমলেও যুক্তরাজ্যে বেড়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৯২ শতাংশ।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে যুক্তরাজ্যে ১ হাজার ৬৪০ দশমিক ০৮ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ৫৩৩ দশমিক ৯১ মিলিয়ন ডলার। অর্থাৎ চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১০৬ দশমিক ১৭ মিলিয়ন ডলার।
মাসভিত্তিক হিসাবে, জুলাইয়ে রপ্তানি ২ দশমিক ৪৪ শতাংশ কমলেও আগস্টে ১০ দশমিক ৫৩ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৭১ শতাংশ এবং অক্টোবরে ১০ দশমিক ৭২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এই চার মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে মাসে গড়ে আয় হয়েছে ৪১০ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে মাসিক গড় আয় ছিল ৩৮৩ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের প্রথম চার মাসেই যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগের অর্থবছরের মোট ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের ৩৭ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। ইপিবি ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি) এ তথ্য প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য দ্বিতীয় বৃহত্তম বাজার
সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির হিসাবে যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য ছিল দ্বিতীয় বৃহত্তম একক দেশের বাজার। এ ক্ষেত্রে স্পেন ও জার্মানির চেয়ে এগিয়ে রয়েছে দেশটি।
যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় বাংলাদেশ সেখানে সম্পূর্ণ শুল্কমুক্ত বাজারসুবিধা পাচ্ছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর যুক্তরাজ্যের নির্ধারিত অন্তর্বর্তীকালীন সময় শেষ হলে বাংলাদেশ এনহ্যান্সড প্রেফারেন্সেস বা বর্ধিত অগ্রাধিকারমূলক সুবিধার আওতায় যাবে।
এই ব্যবস্থায় আমদানি করা কাপড় দিয়ে তৈরি পোশাকও সিঙ্গেল-স্টেজ ট্রান্সফরমেশন বা এক ধাপের উৎপাদন প্রক্রিয়ার শর্তে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে।
এর ফলে যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি থাকা প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ব্যবধান কমে আসার আগেই বাংলাদেশের রপ্তানিকারকেরা উচ্চমূল্যের এবং ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তুর পোশাক উৎপাদনে সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবেন।
যুক্তরাজ্যের বাজারে সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা মনে করছেন, যুদ্ধের কারণে যুক্তরাজ্যের অর্থনীতি বড় ধরনের প্রভাবের মুখে পড়েনি। পাশাপাশি আসন্ন শীত মৌসুমও দেশটিতে তৈরি পোশাক আমদানি বৃদ্ধির অন্যতম কারণ।
বিজিএমইএর সাবেক পরিচালক এবং বিএভির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল এশিয়া পোস্টকে বলেন, জ্বালানি সংকট বা যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্য বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি। যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোশাক আমদানিকারক দেশ।
তিনি বলেন, বড় এই বাজারটি বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে তৈরি পোশাক আমদানি অব্যাহত রেখেছে। তাই এ সুযোগ কাজে লাগাতে হবে।
ইইউতে পোশাক আমদানি কমেছে, পিছিয়েছে বাংলাদেশ
অন্যদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জ্বালানি সংকটের কারণে ইউরোপীয় ইউনিয়ন তৈরি পোশাক আমদানি কমিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইইউর তৈরি পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৬ শতাংশ কমে ৭০ দশমিক ৭২ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। একই সময়ে আমদানির পরিমাণ কমেছে ১ দশমিক ৬৯ শতাংশ, নেমে এসেছে ৩ হাজার ৬১০ দশমিক ৯৯ মিলিয়ন কেজিতে। প্রতি কেজি পোশাকের গড় আমদানি মূল্যও ০ দশমিক ৭৮ শতাংশ কমে ১৯ দশমিক ৫৯ ইউরো হয়েছে।
বছরের শুরুতে ইইউর পোশাক আমদানি কমার হার বেশি থাকলেও ধীরে ধীরে তা সংকুচিত হয়েছে। জানুয়ারিতে আমদানি কমেছিল ১৫ দশমিক ০৪ শতাংশ। জানুয়ারি-এপ্রিল সময়ে পতনের হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। পরবর্তী মে-আগস্ট সময়ে আমদানি ৩ দশমিক ৫৪ শতাংশ বেড়েছিল।
তবে সেপ্টেম্বরে আবারও আমদানি ২ দশমিক ৭২ শতাংশ কমে যায়। এর পেছনে আগের বছরের উচ্চ ভিত্তির প্রভাবও ছিল। কারণ, ২০২৫ সালের সেপ্টেম্বরে ইইউতে সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি পোশাক আমদানি হয়েছিল।
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের (ইইউ-২৭, এইচএস ৬১ ও ৬২) তথ্যের ভিত্তিতে বিএভি এ হিসাব সংকলন করেছে।
ইইউতে বাংলাদেশের রপ্তানি কমেছে ১১.৯১ শতাংশ
ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে ১১ দশমিক ৯১ শতাংশ। ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে রপ্তানির মূল্য দাঁড়িয়েছে ১৩ দশমিক ৪৮ বিলিয়ন ইউরোতে। ইইউর শীর্ষ ১১ সরবরাহকারী দেশের মধ্যে বাংলাদেশের রপ্তানি কমার হার ছিল সবচেয়ে বেশি।
এ সময়ে বাংলাদেশ ১ দশমিক ৮২ বিলিয়ন ইউরোর রপ্তানি আয় হারিয়েছে। যা পুরো ইউরোপীয় ইউনিয়নের বাজারে আমদানি কমে যাওয়ার পরিমাণ ১ দশমিক ৭৮ বিলিয়ন ইউরোর চেয়েও বেশি।
জানুয়ারি-এপ্রিল সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছিল ২০ দশমিক ৮৯ শতাংশ। মে-আগস্ট সময়ে পতনের হার কমে ১ দশমিক ২৫ শতাংশে দাঁড়ালেও সেপ্টেম্বরে আবার ৯ দশমিক ৪৯ শতাংশ কমে যায়। ওই মাসে বাংলাদেশের রপ্তানি হ্রাসের পরিমাণ ছিল ইইউর সামগ্রিক বাজারের পতনের তুলনায় তিন গুণেরও বেশি।
এ ছাড়া ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ। প্রতি কেজি পোশাকের গড় রপ্তানি মূল্যও ৬ দশমিক ৫৪ শতাংশ কমে ১৩ দশমিক ৭০ ইউরোতে দাঁড়িয়েছে। এই মূল্য ইইউর গড় আমদানি মূল্যের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম।
বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশের রপ্তানি আয় কমার অর্ধেকের কিছু বেশি এসেছে পণ্যের গড় মূল্য কমে যাওয়ার কারণে। ফলে ইইউর মোট পোশাক আমদানিতে বাংলাদেশের অংশীদারত্ব ২১ দশমিক ১০ শতাংশ থেকে কমে ১৯ দশমিক ০৬ শতাংশে নেমেছে।
চীনের রপ্তানি বেড়েছে, প্রতিযোগিতায় চাপ বাড়ছে
ইইউর প্রধান পোশাক সরবরাহকারী দেশগুলোর মধ্যে চীনই একমাত্র দেশ, যার রপ্তানির মূল্য ও পরিমাণ—দুটিই বেড়েছে। দেশটির রপ্তানি ৪ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ২৪ দশমিক ২৫ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। ফলে ইইউর পোশাক আমদানিতে চীনের অংশীদারত্ব ৩২ দশমিক ০২ শতাংশ থেকে বেড়ে ৩৪ দশমিক ২৯ শতাংশ হয়েছে।
ভিয়েতনামের পোশাক রপ্তানির পরিমাণ ৩ দশমিক ৫৫ শতাংশ কমলেও রপ্তানির মূল্য বেড়েছে ৪ দশমিক ৩৩ শতাংশ। দেশটির পোশাকের গড় একক মূল্য ৮ দশমিক ১৮ শতাংশ বেড়ে যাওয়ায় এ প্রবৃদ্ধি হয়েছে। একইভাবে কম্বোডিয়াও তাদের পোশাকের গড় একক মূল্য ৮ দশমিক ৪২ শতাংশ বাড়িয়েছে।
অন্যদিকে পাকিস্তানের রপ্তানির পরিমাণ ১ দশমিক ২২ শতাংশ বাড়লেও গড় একক মূল্য ১১ দশমিক ৩৭ শতাংশ কমে প্রতি কেজি ১০ দশমিক ৯০ ইউরোতে দাঁড়িয়েছে, যা প্রধান সরবরাহকারী দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।
এ ছাড়া ভারত, পাকিস্তান, তুরস্ক, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার ইইউতে তৈরি পোশাক রপ্তানির মূল্য ৮ দশমিক ৮ থেকে ১০ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমেছে।
যুক্তরাজ্যের বাজারে রপ্তানি প্রবৃদ্ধি বাংলাদেশের পোশাক খাতের জন্য ইতিবাচক সম্ভাবনা তৈরি করলেও ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি কমে যাওয়া নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। উচ্চমূল্যের পোশাক ও কৃত্রিম তন্তুর পণ্যে সক্ষমতা বাড়াতে পারলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ আরও বাড়তে পারে।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬