সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

ভাইরাল হতেই শুরু সমালোচনা

বৌদি-ভাবি কালচার’ বন্ধের ডাক বিজেপি নেতার, বন্ধুদের বাড়িতে না আনার পরামর্শ!

পশ্চিমবঙ্গ বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদার। ছবি : সংগৃহীত

সমাজ সংস্কারের নামে ব্যতিক্রমী কিছু পরামর্শ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা। সমাজের অবক্ষয় রোধ করতে ‘বৌদি-ভাবি কালচার’ বন্ধের পাশাপাশি বন্ধুদের বাড়িতে নিয়ে আসার প্রচলনও বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। তার এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক হাস্যরস ও সমালোচনা।

রোববার (১৫ নভেম্বর) মুর্শিদাবাদের বহরমপুর মহকুমার হরিহরপাড়ায় বিজেপির আয়োজিত এক দলীয় সভায় এসব মন্তব্য করেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ শিকদার।

সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, সমাজ থেকে ‘বৌদি’ বা ‘ভাবি’ ডাকার সংস্কৃতি বন্ধ করতে হবে। তার দাবি, এই সংস্কৃতির মধ্য দিয়েই সমাজে নানা ধরনের অনৈতিকতা প্রবেশ করছে।

বিষ্ণুচরণ শিকদারের ভাষ্য, আপন দেবর কিংবা মামাতো-ফুফাতো দেবর ছাড়া বাইরের কেউ কোনো নারীকে বৌদি বা ভাবি বলে সম্বোধন করতে পারবেন না।

বৌদি-ভাবির বদলে কী সম্বোধন করতে হবে?

বিকল্প সম্বোধনের পদ্ধতিও ব্যাখ্যা করেন এই বিজেপি নেতা। তার পরামর্শ, কোনো পুরুষ বয়সে বড় হলে তাকে দাদার মতো সম্মান দিয়ে বোন হিসেবে সম্বোধনের সুযোগ দিতে হবে। আর বয়সে ছোট হলে ওই নারীকে ‘দিদি’ বলে ডাকতে হবে।

তার মতে, এভাবেই সমাজ থেকে বৌদি-ভাবি সংস্কৃতি দূর করা সম্ভব।

বন্ধুদের বাড়িতে না আনার পরামর্শ

শুধু বৌদি-ভাবি সংস্কৃতি নয়, তরুণ প্রজন্মকে বন্ধুদের বাড়িতে নিয়ে না আসার পরামর্শও দিয়েছেন বিষ্ণুচরণ শিকদার।

তিনি বলেন, তরুণদের ধীরে ধীরে বন্ধুদের বাড়িতে নিয়ে আসার অভ্যাস বন্ধ করতে হবে। কোনো বন্ধু বাড়িতে আসতে চাইলে তাকে চায়ের দোকান কিংবা মন্দিরে দেখা করার কথা বলতে হবে।

তার দাবি, যেসব জায়গা থেকে সামাজিক অবক্ষয় ঘটতে পারে, সেগুলোর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃদ্ধ বাবা-মায়ের দেখভাল না করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

একই সভায় বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণ ও দেখভাল না করা সন্তানদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান এই বিজেপি নেতা।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো পরিবারের সন্তান যদি বৃদ্ধ বাবা-মায়ের খাবার, ওষুধ ও প্রয়োজনীয় দেখভালের ব্যবস্থা না করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনা ঘটলে সরাসরি তাকে জানানোর জন্যও অনুরোধ করেন তিনি।

বিজেপি নেতার বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

বিষ্ণুচরণ শিকদারের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে ট্রল ও সমালোচনা। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সামাজিক সম্পর্ক নিয়ে এমন মন্তব্যের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

এ নিয়ে বিব্রত স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রকাশ্যে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি না হলেও জেলার শীর্ষ নেতারা ফোনে জানিয়েছেন, বিষ্ণুচরণ শিকদারের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত মতামত। এর সঙ্গে দলের কোনো আনুষ্ঠানিক অবস্থানের সম্পর্ক নেই।

#বিজেপিনেতা #বৌদিভাবিকালচার #পশ্চিমবঙ্গেররাজনীতি

চেকপোস্ট

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বৌদি-ভাবি কালচার’ বন্ধের ডাক বিজেপি নেতার, বন্ধুদের বাড়িতে না আনার পরামর্শ!

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত