রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রশাসনকে আল্টিমেটাম

মন্দির সেবাইত হত্যাকাণ্ডে উত্তাল কক্সবাজার

ছবি: চেকপোস্ট

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পুলিশ্যাঘোনা এলাকার শিব কালী মন্দিরের সেবাইত নয়ন সাধু (নয়ন দাশ) হত্যার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ, মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার পৌরসভার সামনে এই কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ। এতে কয়েক শত সনাতনী নারী-পুরুষ অংশ নেন।

বক্তারা বলেন, মন্দিরের একজন নিরীহ সেবাইতকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হত্যাকাণ্ডের কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো মূল রহস্য উদঘাটন এবং খুনিদের গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

তারা প্রশাসনকে দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন—ন্যায়বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা ও সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পূজা কমিটির নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, মন্দির ও সেবাইতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা “নয়ন দাশ হত্যার বিচার চাই”, “খুনিদের ফাঁসি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাতে নিখোঁজ হওয়ার তিন দিন পর পাহাড়ি এলাকা থেকে নয়ন দাশের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

#কক্সবাজার_সংবাদ #নয়ন_দাশ_হত্যা #বিচার_দাবি

চেকপোস্ট

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

মন্দির সেবাইত হত্যাকাণ্ডে উত্তাল কক্সবাজার

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পুলিশ্যাঘোনা এলাকার শিব কালী মন্দিরের সেবাইত নয়ন সাধু (নয়ন দাশ) হত্যার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ, মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার পৌরসভার সামনে এই কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ। এতে কয়েক শত সনাতনী নারী-পুরুষ অংশ নেন।

বক্তারা বলেন, মন্দিরের একজন নিরীহ সেবাইতকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হত্যাকাণ্ডের কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো মূল রহস্য উদঘাটন এবং খুনিদের গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

তারা প্রশাসনকে দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন—ন্যায়বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা ও সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পূজা কমিটির নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, মন্দির ও সেবাইতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা “নয়ন দাশ হত্যার বিচার চাই”, “খুনিদের ফাঁসি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাতে নিখোঁজ হওয়ার তিন দিন পর পাহাড়ি এলাকা থেকে নয়ন দাশের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত