মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি সংলাপ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। বহুল প্রতীক্ষিত আলোচনার প্রথম দফা ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দফা বৈঠকও কার্যত থমকে গেছে।
বিশ্ব রাজনীতির এই টানাপোড়েনের মাঝে দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানোর উদ্যোগ নেয় পাকিস্তান। তবে কূটনৈতিক এই প্রচেষ্টা সফল হয়নি।
ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে আলোচনা শেষে শনিবার (২৪ এপ্রিল) ফিরে গেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো বৈঠকের সম্ভাবনা নেই। এতে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পাকিস্তানে আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছে। মার্কিন পক্ষের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার-এর সফরও স্থগিত করা হয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, দীর্ঘ ফ্লাইট করে আলোচনায় গিয়ে কোনো অগ্রগতি না হওয়ার ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি এখনো এমন পর্যায়ে রয়েছে যেখানে তাৎক্ষণিক সমঝোতা সম্ভব নয়।
বিশ্লেষকদের মতে, ইরানের অনড় অবস্থান এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত ধীরগতি দুই পক্ষের মধ্যকার আস্থার সংকট আরও গভীর করেছে। ফলে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতি নতুন করে অস্থিরতার দিকে যাচ্ছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬