চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৪ পুরিয়া হেরোইন ও ৪ পিস ইয়াবাসহ ৩ চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে ৫৯ বিজিবির অধীন চাঁনশিকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী গ্রামের হাউসপুর জামে মসজিদসংলগ্ন একটি আমবাগানে অভিযান চালানো হয়। স্থানটি সীমান্ত পিলার ২০০/এমপি থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—
বিজিবির অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৪ পুরিয়া হেরোইন, ৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ১০৭ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিরা এলাকায় পরিচিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তপথে ভারত থেকে মাদক এনে স্থানীয়ভাবে বিক্রি করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬