চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মান্নু মোড়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি আমের আড়ত ও পাশের একটি রুটির দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (১ আগস্ট) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই আমের আড়ত ও রুটির দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও ভেতরে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত আমের আড়তের মালিক কালিনগর গ্রামের তাসির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (আমিন) দাবি করেন, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার আড়তে আগুন দিয়েছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের প্রকৃত কারণ এবং এর পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬