বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজনৈতিক নেতাদের উপস্থিতি

নাচোলে এডিপির ৪ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে বাস্তবায়িত চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

রোববার (২ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-কন্যানগর প্রধান সড়ক থেকে কন্যানগর কবরস্থান পর্যন্ত বিএসএফ (BSF) সোলিং রাস্তা, নাচোল বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ ওয়েল্ডিং থেকে রাজিয়া বেগমের বাড়ি পর্যন্ত সিসি (CC) সড়ক, চেয়ারম্যানপাড়া এলাকায় মতি কমিশনারের বাড়ি থেকে প্রফেসর ইসলামউদ্দিনের বাড়ি পর্যন্ত আরসিসি (RCC) ড্রেন ও সিসি (CC) রাস্তা এবং থানাপাড়া শাহজাহান মাস্টার কবরস্থান পর্যন্ত আরসিসি (RCC) রাস্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস, উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইয়াকুব আলী, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. মুনিরুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আমানুল্লাহ মাসুদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এডিপির আওতায় বাস্তবায়িত এসব উন্নয়ন প্রকল্প স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

#উন্নয়নপ্রকল্প #নাচোল #এডিপি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

নাচোলে এডিপির ৪ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে বাস্তবায়িত চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

রোববার (২ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-কন্যানগর প্রধান সড়ক থেকে কন্যানগর কবরস্থান পর্যন্ত বিএসএফ (BSF) সোলিং রাস্তা, নাচোল বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ ওয়েল্ডিং থেকে রাজিয়া বেগমের বাড়ি পর্যন্ত সিসি (CC) সড়ক, চেয়ারম্যানপাড়া এলাকায় মতি কমিশনারের বাড়ি থেকে প্রফেসর ইসলামউদ্দিনের বাড়ি পর্যন্ত আরসিসি (RCC) ড্রেন ও সিসি (CC) রাস্তা এবং থানাপাড়া শাহজাহান মাস্টার কবরস্থান পর্যন্ত আরসিসি (RCC) রাস্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস, উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইয়াকুব আলী, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. মুনিরুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আমানুল্লাহ মাসুদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এডিপির আওতায় বাস্তবায়িত এসব উন্নয়ন প্রকল্প স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত