চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি গাঁজার গাছসহ মো. মাহবুবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আলমগীর কবির সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে রাধানগর ইউনিয়নের সিদ্ধিগ্রাম মুসলমানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মৃত শামসুদ্দিনের ছেলে মো. মাহবুবুর রহমানকে তার বাড়ির পেছনের নিজ দখলীয় জমি থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখানে চাষ করা প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬