মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

পুরান ঢাকায় হেলমেটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার মুকিমবাজারে হেলমেটের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, মুকিমবাজারের একটি হেলমেটের গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।সর্বশেষ খবর অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।

পুরান ঢাকায় হেলমেটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট