শনিবার, ০৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এলাকায় ব্যাপক আলোচনা

ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তার বিয়ে ঘিরে চাঞ্চল্য

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএও) মো. মোস্তাফিজুর রহমান এবং তিলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মকবুল হোসেনের মেয়ে মোছা. স্বপ্না বেগমের বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়েতে ৭ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, মো. মোস্তাফিজুর রহমান কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। অপরদিকে, স্বপ্না বেগম ভূরুঙ্গামারী উপজেলার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা এবং তিলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মকবুল হোসেনের মেয়ে।

স্থানীয়দের দাবি, কর্মসূত্রে ভূরুঙ্গামারীতে অবস্থানকালে তাদের মধ্যে পরিচয় হয়। পরবর্তীতে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে বৃহস্পতিবার রাতে মোস্তাফিজুর রহমান স্বপ্না বেগমের বাড়িতে গেলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, মোস্তাফিজুর রহমান আগে থেকেই বিবাহিত এবং তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে। এই দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

#ভূরুঙ্গামারী #কুড়িগ্রাম #আলোচিত_বিয়ে

চেকপোস্ট

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তার বিয়ে ঘিরে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএও) মো. মোস্তাফিজুর রহমান এবং তিলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মকবুল হোসেনের মেয়ে মোছা. স্বপ্না বেগমের বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়েতে ৭ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, মো. মোস্তাফিজুর রহমান কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। অপরদিকে, স্বপ্না বেগম ভূরুঙ্গামারী উপজেলার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা এবং তিলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মকবুল হোসেনের মেয়ে।

স্থানীয়দের দাবি, কর্মসূত্রে ভূরুঙ্গামারীতে অবস্থানকালে তাদের মধ্যে পরিচয় হয়। পরবর্তীতে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে বৃহস্পতিবার রাতে মোস্তাফিজুর রহমান স্বপ্না বেগমের বাড়িতে গেলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, মোস্তাফিজুর রহমান আগে থেকেই বিবাহিত এবং তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে। এই দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত