শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দ্রুত সংস্কারের দাবি

কমলনগরে হাওলাদার সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০ হাজার মানুষ

ছবি: চেকপোস্ট

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ২ ও ৫ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত ভুলুয়া ব্রিজ থেকে উত্তর দিকে আশ্রয়ন প্রকল্পমুখী হাওলাদার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সম্প্রতি টানা প্রায় ১০ দিনের ভারী বৃষ্টিতে সড়কটি কাদাপানিতে তলিয়ে গিয়ে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল-কলেজের শিক্ষার্থী, আশ্রয়ন প্রকল্পের শত শত পরিবার এবং সাধারণ মানুষ। কিন্তু দীর্ঘদিনেও সড়কটি সংস্কারের কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় বাসিন্দা ছৈয়দ আহমেদ বলেন, “গত কয়েক দিনের বৃষ্টিতে পুরো সড়ক কাদাপানিতে ডুবে গেছে। এখন এই রাস্তা দিয়ে হাঁটাও কষ্টকর। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।”

একই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা মো. রাজু ও মো. রাকিবুল ইসলাম বলেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা উন্নয়নের আশ্বাস দিলেও বাস্তবে সড়কটির সংস্কারে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মাওলানা নোমান ছিদ্দিকী বলেন, “মানুষ শুধু আশ্বাস পেয়েছে, কাজ পায়নি। জনগণ সুযোগ দিলে এই অবহেলিত হাওলাদার সড়কের টেকসই পুনর্নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান জানান, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। নতুন বাজেট বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, শুষ্ক মৌসুমের আগেই প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার করা হোক, যাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।

#লক্ষ্মীপুর #কমলনগর #হাওলাদার_সড়ক

চেকপোস্ট

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

কমলনগরে হাওলাদার সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০ হাজার মানুষ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ২ ও ৫ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত ভুলুয়া ব্রিজ থেকে উত্তর দিকে আশ্রয়ন প্রকল্পমুখী হাওলাদার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সম্প্রতি টানা প্রায় ১০ দিনের ভারী বৃষ্টিতে সড়কটি কাদাপানিতে তলিয়ে গিয়ে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল-কলেজের শিক্ষার্থী, আশ্রয়ন প্রকল্পের শত শত পরিবার এবং সাধারণ মানুষ। কিন্তু দীর্ঘদিনেও সড়কটি সংস্কারের কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় বাসিন্দা ছৈয়দ আহমেদ বলেন, “গত কয়েক দিনের বৃষ্টিতে পুরো সড়ক কাদাপানিতে ডুবে গেছে। এখন এই রাস্তা দিয়ে হাঁটাও কষ্টকর। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।”

একই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা মো. রাজু ও মো. রাকিবুল ইসলাম বলেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা উন্নয়নের আশ্বাস দিলেও বাস্তবে সড়কটির সংস্কারে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মাওলানা নোমান ছিদ্দিকী বলেন, “মানুষ শুধু আশ্বাস পেয়েছে, কাজ পায়নি। জনগণ সুযোগ দিলে এই অবহেলিত হাওলাদার সড়কের টেকসই পুনর্নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান জানান, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। নতুন বাজেট বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, শুষ্ক মৌসুমের আগেই প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার করা হোক, যাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত