গাজীপুরের কালীগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, গাছ পরিবেশের অন্যতম প্রধান রক্ষাকবচ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।
শুধু চারা বিতরণ করলেই হবে না উল্লেখ করে ইউএনও বলেন, বিতরণ করা চারাগুলো সঠিকভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ ইউনিয়নের প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। পাশাপাশি রাস্তার পাশে, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় বৃক্ষরোপণের মাধ্যমে ইউনিয়নকে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নেছার উদ্দিন নুহু, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফজলুর রহমান আকন্দ, জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট গাজী শাহ্ মোহতাসেম আজমল সোহেল এবং জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
পরে জাঙ্গালীয়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। চারা পেয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং চারাগুলো যত্নসহকারে রোপণ ও পরিচর্যার আশ্বাস দেন।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬