রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন

বেড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের প্রস্তুতি শুরু

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়ায় যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বেড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা।

সভায় দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় জুলাই শহীদ খোকনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া, সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

এছাড়া জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা ও দোয়া, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য প্রীতিভোজের আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তুতিমূলক সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জুলাই যোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Image

#বেড়া #পাবনা #জুলাইগণঅভ্যুত্থান

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

বেড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের প্রস্তুতি শুরু

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

পাবনার বেড়ায় যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বেড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা।

সভায় দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় জুলাই শহীদ খোকনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া, সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

এছাড়া জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা ও দোয়া, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য প্রীতিভোজের আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তুতিমূলক সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জুলাই যোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত