রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উত্তপ্ত খান্দুরা

নাসিরনগরে হাডুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) মাগরিবের নামাজের আগ মুহূর্তে উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সালাম বাজার সংলগ্ন খেলার মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন নাসিরনগর উপজেলার ধরমন্ডল কাবাডি দল ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের কাবাডি দলের মধ্যে একটি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ধরমন্ডল দল ৪-০ পয়েন্টে শিমুলঘর দলকে পরাজিত করে।

অভিযোগ রয়েছে, পরাজয়ের পর শিমুলঘর দলের কয়েকজন খেলোয়াড় ও সমর্থক ধরমন্ডল দলের এক খেলোয়াড়কে আটকানোর চেষ্টা করেন। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে মাঠে প্রবেশ করে হামলার ঘটনা ঘটে। এতে ধরমন্ডল দলের দুই সদস্য আহত হন।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে নাসিরনগর থানা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নজরদারি করছে বলে জানা গেছে।

#সংঘর্ষ #নাসিরনগর #হাডুডু_খেলা

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

নাসিরনগরে হাডুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) মাগরিবের নামাজের আগ মুহূর্তে উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সালাম বাজার সংলগ্ন খেলার মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন নাসিরনগর উপজেলার ধরমন্ডল কাবাডি দল ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের কাবাডি দলের মধ্যে একটি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ধরমন্ডল দল ৪-০ পয়েন্টে শিমুলঘর দলকে পরাজিত করে।

অভিযোগ রয়েছে, পরাজয়ের পর শিমুলঘর দলের কয়েকজন খেলোয়াড় ও সমর্থক ধরমন্ডল দলের এক খেলোয়াড়কে আটকানোর চেষ্টা করেন। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে মাঠে প্রবেশ করে হামলার ঘটনা ঘটে। এতে ধরমন্ডল দলের দুই সদস্য আহত হন।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে নাসিরনগর থানা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নজরদারি করছে বলে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত