রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্বৃত্ত শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণ নির্মাণের কিছুক্ষণ পরই অগ্নিসংযোগ

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে নির্মিত এই তোরণকে ঘিরে সংগঠন দুটির পক্ষ থেকে বর্ষপূর্তির বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল।

স্থানীয়দের দাবি, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তোরণের নিচের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং এ ঘটনার নিন্দা জানান।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#গোপালগঞ্জ #টুঙ্গিপাড়া #৩৬জুলাই

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণ নির্মাণের কিছুক্ষণ পরই অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে নির্মিত এই তোরণকে ঘিরে সংগঠন দুটির পক্ষ থেকে বর্ষপূর্তির বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল।

স্থানীয়দের দাবি, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তোরণের নিচের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং এ ঘটনার নিন্দা জানান।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত