রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রশাসনের হস্তক্ষেপ চান তিনি

সুনামগঞ্জে পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধনের দাবি জহুর মিয়ার

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জুগীর গাঁও গ্রামের বাসিন্দা ও দীর্ঘদিনের প্রবাসী জহুর মিয়া তাঁর পিতার ক্রয়সূত্রে অর্জিত পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও মৌরসি স্বত্ব পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (২ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জ নতুন কোর্ট পয়েন্ট এলাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জহুর মিয়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ছেলে জাবেদ আহমেদ মুন্না।

লিখিত বক্তব্যে জানানো হয়, জহুর মিয়া প্রায় ১৮ বছর প্রবাসে ছিলেন। তাঁর দাবি, তাঁর বাবা খোরশেদ আলী ১৯৪৬, ১৯৫১ ও ১৯৫২ সালে নিবন্ধিত দলিলের মাধ্যমে জুগীর গাঁও মৌজাসহ বিভিন্ন এলাকায় জমি ক্রয় করেন। পরবর্তীতে এসএ রেকর্ডে এসব জমি তাঁদের নামে অন্তর্ভুক্ত হয় এবং দীর্ঘদিন ধরে পরিবারটি তা ভোগদখল করে আসছে।

জহুর মিয়ার অভিযোগ, ১৯৫২ সালের সেটেলমেন্ট জরিপে ভুলবশত তাঁদের সম্পত্তির একটি অংশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক ও কয়েকজন ব্যক্তির নামে রেকর্ড করা হয়। এতে পারিবারিক সম্পত্তির স্বত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, জমির মালিকানার পক্ষে তাঁদের কাছে পুরোনো নিবন্ধিত দলিল, এসএ খতিয়ান, ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। তবে পরবর্তী আরএস জরিপেও কিছু খতিয়ানে জেলা প্রশাসকের (খাস) নামে রেকর্ড হওয়ায় তাঁরা ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে জহুর মিয়া আরও বলেন, ২০২৫ সালের ৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানিতে বিষয়টি তুলে ধরলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন পাননি। এছাড়া ২০২৬ সালের ৭ মে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) কার্যালয়ে অভিযোগ করেও প্রতিকার পাননি বলে অভিযোগ করেন।

তিনি ভূমি মন্ত্রণালয়, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় রেকর্ড সংশোধন ও পৈতৃক সম্পত্তির স্বত্ব পুনর্বহালের দাবি জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

#সুনামগঞ্জ #সংবাদসম্মেলন #জমিররেকর্ড

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধনের দাবি জহুর মিয়ার

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত