বেড়া উপজেলার জোড়দাহ গ্রামে চুরির পর বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছে একটি পরিবার। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে আলমারি, ট্রাংক ও ওয়ারড্রোব থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। এ সময় টিভি, ফ্রিজ, কম্পিউটার ও গ্যাস সিলিন্ডারও নিয়ে যায় তারা। পরে চুরির ঘটনা আড়াল করতে পুরো ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রাত ৩টার দিকে প্রতিবেশী মোতালেব আগুন দেখতে পেয়ে বাড়ির মালিক দেলোয়ার হাসানকে ফোনে বিষয়টি জানান। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো ঘর ও মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
আগুন নেভানোর পর দুটি ঘর এবং ভেতরের আলমারি-ট্রাংকের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। ভুক্তভোগীদের দাবি, এটি সাধারণ চুরি নয়; তাদের পৈতৃক ভিটেমাটি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬