শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে মুদি দোকানে চুরিকালে হাতেনাতে ধরা ১ চোর!

সৈয়দপুর উপজেলার কামারপুকুর বাজারে একটি মুদি দোকানে চুরিকালে মো. সুমন নামে এক চোরকে হাতেনাতে আটক করেছে গ্রাম পুলিশ ও স্থানীয়রা।শনিবার (২৩ মে) সকাল ৬টার দিকে কামারপুকুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ জাহাঙ্গীর আলম এবং স্থানীয় দোকানদাররা তাকে আটক করে পরে থানায় হস্তান্তর করেন।স্থানীয় সূত্রে জানা যায়, দোকানদার একরামুল পাশের মুদি দোকান তারাজুলের বন্ধ দোকানের ভেতর থেকে শব্দ শুনে সন্দেহ করেন। পরে তিনি বিষয়টি গ্রাম পুলিশকে জানান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা দোকানের সাটার খুলে ভেতরে প্রবেশ করেন এবং একজনকে বস্তায় মালামাল তুলতে দেখতে পান।পরে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।আটক সুমন কামারপুকুর আইসঢাল ফকিরপাড়ার আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে। গ্রাম পুলিশ জাহাঙ্গীর আলম জানান, সে দীর্ঘদিন ধরে এলাকায় ছিচকে চুরির সঙ্গে জড়িত ছিল এবং এর আগেও বাজারের একাধিক দোকানে চুরির অভিযোগ রয়েছে।এদিকে এলাকাবাসীর অভিযোগ, সৈয়দপুর এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেল চুরির হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে গত এক মাসে প্রায় ৫০–৬০টি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়রা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়ায় চুরির ঘটনা বাড়ছে। তবে মোঃ রেজাউল করিম রেজা বলেন, পুলিশ চুরি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে। টহল জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দপুরে মুদি দোকানে চুরিকালে হাতেনাতে ধরা ১ চোর!