পাবনার বেড়া উপজেলার ঐতিহ্যবাহী নাকালিয়া বাজারে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে ডিজেল বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে লিখন ট্রেডার্সে ১১৫ টাকা দরে কৃষকদের মাঝে মোট ৪০০০ লিটার ডিজেল সরবরাহ করা হয়।
ডিলার পয়েন্টের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন জানান, বিকেল থেকে বিক্রি শুরু হওয়ায় সন্ধ্যার আগে প্রায় ৩০০০ লিটার ডিজেল বিক্রি সম্পন্ন হয়েছে। বাকি তেল আগামীকাল একই দামে কৃষকদের মাঝে বিক্রি করা হবে। তিনি আরও জানান, এটি টানা তৃতীয় দিনের মতো ন্যায্য মূল্যে তেল বিক্রয় কার্যক্রম।
এ সময় নাকালিয়া বাজারে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা এম এ সালাম মোল্লা। তিনি বলেন, নাকালিয়া বাজারটি পাবনা জেলার একটি গুরুত্বপূর্ণ কৃষি বাণিজ্য কেন্দ্র। এখানে পাবনার পাশাপাশি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জের চরাঞ্চলের কৃষকরাও নিয়মিত লেনদেন করেন।
তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমাতে নিয়মিতভাবে ন্যায্য মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা জরুরি।
তেল কিনতে আসা কৃষকরা নির্ধারিত দামে ডিজেল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬