শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে তীব্র বক্তব্য

বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে, জামায়াত আমির

ছবি: চেকপোস্ট, ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি এখন ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছে এবং বিভিন্ন ইস্যুতে জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উপস্থিতি ছিল।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি একটি ভোটের ফলাফল মেনে নিলেও বৃহত্তর গণরায় উপেক্ষা করছে, যা দুঃখজনক। তার দাবি, গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত প্রতিফলিত হলেও তা বাস্তবায়নে বিএনপি অনীহা দেখাচ্ছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার প্রশ্নে বিএনপি বিরোধিতা করছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

জামায়াত আমির আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বলেন, অতীতে ক্ষমতায় থাকা দল বিভিন্নভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও শেষ পর্যন্ত জনসমর্থন হারিয়েছে। একই পথ অনুসরণ করলে অন্য দলগুলোরও একই পরিণতি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

এছাড়া তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রত্যাশা যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না।

সমাবেশে বক্তারা গণভোটের ফল বাস্তবায়ন ও রাজনৈতিক সংস্কারের ওপর জোর দেন।

#বাংলাদেশ_রাজনীতি #জামায়াতে_ইসলামী #বিএনপি

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে, জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি এখন ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছে এবং বিভিন্ন ইস্যুতে জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উপস্থিতি ছিল।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি একটি ভোটের ফলাফল মেনে নিলেও বৃহত্তর গণরায় উপেক্ষা করছে, যা দুঃখজনক। তার দাবি, গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত প্রতিফলিত হলেও তা বাস্তবায়নে বিএনপি অনীহা দেখাচ্ছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার প্রশ্নে বিএনপি বিরোধিতা করছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

জামায়াত আমির আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বলেন, অতীতে ক্ষমতায় থাকা দল বিভিন্নভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও শেষ পর্যন্ত জনসমর্থন হারিয়েছে। একই পথ অনুসরণ করলে অন্য দলগুলোরও একই পরিণতি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

এছাড়া তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রত্যাশা যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না।

সমাবেশে বক্তারা গণভোটের ফল বাস্তবায়ন ও রাজনৈতিক সংস্কারের ওপর জোর দেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত