বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়নে অংশীজনদের মতবিনিময়

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা

ছবি: চেকপোস্ট

বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর ও বাংলাদেশ হেলথ ওয়াচ।

সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহিদা আক্তার। প্রকল্পের ফোকাল পারসন শিল্পী আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেস অধিকারি, ফোরামের সহ-সভাপতি মো: শাহ আলম ফারাজি, সাংবাদিক ইয়ামিন আলী, সদস্য এস কে হাসিব, অধ্যক্ষ ফারহানা আক্তার ও নার্গিস আক্তার ইভাসহ অন্যরা।

সভায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং জনঅংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এ কাজে সহযোগিতা করছে রুপান্তর ও বাংলাদেশ হেলথ ওয়াচ।

#বাগেরহাট #স্বাস্থ্য_অধিকার #বাংলাদেশ_হেলথ_ওয়াচ

চেকপোস্ট

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর ও বাংলাদেশ হেলথ ওয়াচ।

সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহিদা আক্তার। প্রকল্পের ফোকাল পারসন শিল্পী আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেস অধিকারি, ফোরামের সহ-সভাপতি মো: শাহ আলম ফারাজি, সাংবাদিক ইয়ামিন আলী, সদস্য এস কে হাসিব, অধ্যক্ষ ফারহানা আক্তার ও নার্গিস আক্তার ইভাসহ অন্যরা।

সভায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং জনঅংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এ কাজে সহযোগিতা করছে রুপান্তর ও বাংলাদেশ হেলথ ওয়াচ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত