বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সম্পন্ন ভিকটিমের পরীক্ষা

বাগেরহাটের যুবতী ধর্ষণকান্ডে মামলার পরই অভিযান ধর্ষক গ্রেফতার

ছবি : চেকপোস্ট

বাগেরহাটের রামপালে যুবতী ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বর্ণি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিকুল ইসলাম বর্ণি গ্রামের আ. আজিজ শেখের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি গ্রামের শফিকুল ইসলামের বিরুদ্ধে পাশের ছায়রাবাদ গ্রামের এক যুবতীকে (৩৫) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগে আরও বলা হয়, ঘটনার বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরে ভুক্তভোগী মঙ্গলবার দুপুরে রামপাল থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই পুলিশ অভিযানে নেমে অভিযুক্ত শফিকুল ইসলামকে বর্ণি এলাকা থেকে গ্রেফতার করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ জানান, মামলা পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।

#বাগেরহাট_সংবাদ #ধর্ষণ_মামলা #রামপাল_খবর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বাগেরহাটের যুবতী ধর্ষণকান্ডে মামলার পরই অভিযান ধর্ষক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

বাগেরহাটের রামপালে যুবতী ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বর্ণি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিকুল ইসলাম বর্ণি গ্রামের আ. আজিজ শেখের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি গ্রামের শফিকুল ইসলামের বিরুদ্ধে পাশের ছায়রাবাদ গ্রামের এক যুবতীকে (৩৫) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগে আরও বলা হয়, ঘটনার বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরে ভুক্তভোগী মঙ্গলবার দুপুরে রামপাল থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই পুলিশ অভিযানে নেমে অভিযুক্ত শফিকুল ইসলামকে বর্ণি এলাকা থেকে গ্রেফতার করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ জানান, মামলা পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত