বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

বন্ধুত্ব ও সংহতির বার্তা দেবে সিরিজ

বন্যায় নিহতদের স্মরণে বাংলাদেশ-নেপাল সিরিজ

মার্চে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ছবি: আইসিসি

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী মার্চে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিরিজটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ

বাংলাদেশ ও নেপাল এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হলেও দুই দল কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। আগের দুটি টি-টোয়েন্টি ম্যাচই ছিল বিশ্বকাপের মঞ্চে। ফলে এই সিরিজের মধ্য দিয়ে দুই দেশের ক্রিকেট সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

সিরিজটি সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে।

নেপালের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের বৈঠক থেকেই সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয়। পরে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনা এগিয়ে যায়।

বুধবার বিসিবি কার্যালয়ে গিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। বৈঠকে প্রস্তাবিত সিরিজের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

এক বিবৃতিতে বিসিবি নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে সিরিজটিকে দুই দেশের বন্ধুত্ব ও সংহতির বার্তা দেওয়ার একটি সুযোগ হিসেবে দেখছে বোর্ড।

শুধু জাতীয় দলের সিরিজেই সহযোগিতা সীমাবদ্ধ থাকবে না। পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ নেপালের ক্রিকেট উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিবি।

#বাংলাদেশ_নেপাল #ক্রিকেট_সিরিজ #টি_টোয়েন্টি

চেকপোস্ট

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বন্যায় নিহতদের স্মরণে বাংলাদেশ-নেপাল সিরিজ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী মার্চে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিরিজটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ

বাংলাদেশ ও নেপাল এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হলেও দুই দল কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। আগের দুটি টি-টোয়েন্টি ম্যাচই ছিল বিশ্বকাপের মঞ্চে। ফলে এই সিরিজের মধ্য দিয়ে দুই দেশের ক্রিকেট সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

সিরিজটি সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে।

নেপালের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের বৈঠক থেকেই সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয়। পরে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনা এগিয়ে যায়।

বুধবার বিসিবি কার্যালয়ে গিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। বৈঠকে প্রস্তাবিত সিরিজের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

এক বিবৃতিতে বিসিবি নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে সিরিজটিকে দুই দেশের বন্ধুত্ব ও সংহতির বার্তা দেওয়ার একটি সুযোগ হিসেবে দেখছে বোর্ড।

শুধু জাতীয় দলের সিরিজেই সহযোগিতা সীমাবদ্ধ থাকবে না। পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ নেপালের ক্রিকেট উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিবি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত