নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ সংশোধন এনে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধানে স্বতন্ত্র ও বরাদ্দযোগ্য প্রার্থীদের জন্য ১২০টি প্রতীকের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকায় ‘না’ প্রতীক যুক্ত করা হলেও ‘নৌকা’ প্রতীক স্থগিত রাখা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি অতিরিক্ত গেজেটে এ সংশোধনের তথ্য জানানো হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালায় এ সংশোধন আনা হয়েছে। ইসির ওয়েবসাইটেও নির্বাচন পরিচালনা বিধিমালা ও বিভিন্ন সময়ের সংশোধনীর তথ্য প্রকাশিত রয়েছে।
নতুন তালিকায় ‘না’ প্রতীক যুক্ত হয়েছে। অন্যদিকে ‘নৌকা’ প্রতীক স্থগিত রাখা হয়েছে।
এ ছাড়া প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর-সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক না রেখে ঐচ্ছিক করা হয়েছে।
ইসি সূত্রের বরাতে জানানো হয়েছে, নির্বাচন পরিচালনার প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত ও স্বচ্ছ করতে এসব সংশোধন আনা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬