মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

বললেন সাবেক ক্রীড়া সচিব

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের একার: তদন্ত

আসিফ নজরুল। ছবি: বাসস

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মতামত নেওয়া হয়নি বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুবুল আলমের বক্তব্যের ভিত্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

তদন্তে সচিব জানান, তৎকালীন ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল তাকে একটি সংবাদ সম্মেলনে ডেকে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। এ সময় বিসিবির সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছিলেন বলেও জানান তিনি।

সরকার সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবির মতামত নিয়েছিল কি না—তদন্ত কমিটির এমন প্রশ্নের জবাবে সচিব ‘না’ বলেন। তাঁর মতে, এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে না নিয়ে বিসিবির সঙ্গে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন ছিল।

সংবাদ সম্মেলনেও বিষয়টি উঠে আসে। তদন্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ‘একজনের’ মাধ্যমে না নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়ার সুপারিশ করা হয়েছে। সেই ‘একজন’ বলতে কাকে বোঝানো হয়েছে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নাম উল্লেখ করেন।

বিশ্বকাপের আগে ভারতে মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি পরিস্থিতির পর বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ বাড়ে। এরপর বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে, বিশেষ করে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায়। তবে সেই প্রস্তাবে সম্মতি দেয়নি আইসিসি।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বিসিবিকে ভারতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হলেও আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বলা হয়েছিল। শেষ পর্যন্ত ২৪ জানুয়ারি আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেয়।

অন্যদিকে, পরে নিজের বক্তব্যে আসিফ নজরুল বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তকে সরকারের সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বিসিবি ও ক্রিকেটাররা কোনো প্রতিবাদ ছাড়াই সিদ্ধান্ত মেনে নেওয়ায় তাদেরও কৃতিত্ব রয়েছে বলে মন্তব্য করেন।

ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একক সিদ্ধান্তের পরিবর্তে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা, বিসিবির স্বাধীনতা নিশ্চিত করা, সংকটকালীন যোগাযোগ জোরদার এবং খেলোয়াড়দের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

#বাংলাদেশ_ক্রিকেট #টি২০_বিশ্বকাপ #আসিফ_নজরুল

চেকপোস্ট

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের একার: তদন্ত

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত