সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
বিদিশা সিদ্দিক ১৯৭১ সালে খুলনার বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ‘দীনা’। তার বাবা ছিলেন কবি আবুবকর সিদ্দিক।
১৯৯৮ সালের ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির একমাত্র সন্তান শাহাতা জারাব এরশাদ (এরিক)।
২০০৫ সালের জুনে সম্পর্কের অবনতির পর এরশাদ ও বিদিশার বিচ্ছেদ হয়। এরপর ছেলে এরিকের হেফাজত নিয়ে তাদের মধ্যে আইনি ও পারিবারিক বিরোধ তৈরি হয়।
এরশাদের সঙ্গে বিচ্ছেদ, পারিবারিক বিরোধ ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন বিদিশা সিদ্দিক। তিনি নিজের জীবন নিয়ে ‘শত্রুর সঙ্গে বসবাস’ নামে একটি আত্মজীবনীমূলক বইও লিখেছেন।
২০১৯ সালে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর শোক প্রকাশ করেছিলেন বিদিশা।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬