রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ

প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঢাকা শিক্ষা বোর্ডের

ছবি: সংগৃহীত

চলমান এসএসসি পরীক্ষা (SSC Exam)-এর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁস সংক্রান্ত খবরকে সম্পূর্ণ “মিথ্যা ও ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, পরীক্ষা শুরুর আগে বা চলাকালীন সময়ে কোনো স্বীকৃত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে প্রশ্ন ফাঁসের কোনো তথ্য পাওয়া যায়নি।

একই সঙ্গে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রশ্ন ফাঁস সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড।

শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত এক স্মারকে বলা হয়, ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র (১০১) এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র (১০২) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁসের কোনো সত্যতা পাওয়া যায়নি।

বোর্ড আরও জানায়, পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে সংবাদ প্রচার করায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়।

স্মারকে সংশ্লিষ্ট গণমাধ্যমকে বিষয়টি বস্তুনিষ্ঠভাবে তদন্ত করে প্রয়োজনে সংশোধনী প্রচারের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে পুলিশের সিটি টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (CTTC) ইউনিট অভিযান চালিয়ে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ” নামে একটি ফেসবুক পেজ শনাক্তের পর ২০ এপ্রিল থেকে নজরদারি শুরু করা হয়। পরে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ২৩ এপ্রিল ঢাকার আশুলিয়ার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

শিক্ষা বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে গুজবে বিভ্রান্ত না হয়ে কেবলমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে।

#এসএসসি_পরীক্ষা #প্রশ্নফাঁস_গুজব #ঢাকা_শিক্ষা_বোর্ড

চেকপোস্ট

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঢাকা শিক্ষা বোর্ডের

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

চলমান এসএসসি পরীক্ষা (SSC Exam)-এর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁস সংক্রান্ত খবরকে সম্পূর্ণ “মিথ্যা ও ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, পরীক্ষা শুরুর আগে বা চলাকালীন সময়ে কোনো স্বীকৃত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে প্রশ্ন ফাঁসের কোনো তথ্য পাওয়া যায়নি।

একই সঙ্গে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রশ্ন ফাঁস সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড।

শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত এক স্মারকে বলা হয়, ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র (১০১) এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র (১০২) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁসের কোনো সত্যতা পাওয়া যায়নি।

বোর্ড আরও জানায়, পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে সংবাদ প্রচার করায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়।

স্মারকে সংশ্লিষ্ট গণমাধ্যমকে বিষয়টি বস্তুনিষ্ঠভাবে তদন্ত করে প্রয়োজনে সংশোধনী প্রচারের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে পুলিশের সিটি টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (CTTC) ইউনিট অভিযান চালিয়ে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ” নামে একটি ফেসবুক পেজ শনাক্তের পর ২০ এপ্রিল থেকে নজরদারি শুরু করা হয়। পরে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ২৩ এপ্রিল ঢাকার আশুলিয়ার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

শিক্ষা বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে গুজবে বিভ্রান্ত না হয়ে কেবলমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত