জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল, শিবির ও ছাত্রশক্তির সংঘর্ষের ঘটনার জেরে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীরা এ হামলায় জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা যৌথ মিছিল নিয়ে হাসপাতালের সামনে আসেন। এ সময় মিছিল থেকে হাসপাতালে ছাত্রদলের একজনকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
এরপর মিছিল নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বর্তমানে হাসপাতালের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে ঘটনাস্থলে বিভিন্ন পক্ষের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬