মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দ্রুত সুস্থতা কামনায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালে রফিকুল ইসলাম মিয়ার খোঁজ নিলেন ডা. মনোয়ারুল কাদির

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

হাসপাতালে তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে শুভেচ্ছা ও শুভকামনার বার্তা পৌঁছে দেন।

এ সময় ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) বলেন, দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্বের অসুস্থতায় প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হচ্ছে। পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সহমর্মিতা জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর তার পক্ষে আইনজীবী হিসেবে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

#বাংলাদেশরাজনীতি #তারেকরহমান #রফিকুলইসলামমিয়া

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালে রফিকুল ইসলাম মিয়ার খোঁজ নিলেন ডা. মনোয়ারুল কাদির

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

হাসপাতালে তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে শুভেচ্ছা ও শুভকামনার বার্তা পৌঁছে দেন।

এ সময় ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) বলেন, দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্বের অসুস্থতায় প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হচ্ছে। পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সহমর্মিতা জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর তার পক্ষে আইনজীবী হিসেবে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত