মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল

সংসদে পাস ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট, কার্যকর ১ জুলাই

ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনে নির্দিষ্টকরণ বিল, ২০২৬ পাসের মাধ্যমে বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আগামী ১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে।

এর আগে সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থ বিল, ২০২৬ পাস হয়। এতে করমুক্ত আয়সীমা বৃদ্ধি, বিভিন্ন খাতে কর ছাড় এবং মোট ৬৪টি সংশোধনী অন্তর্ভুক্ত করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ শিরোনামে প্রস্তাবিত এ বাজেটের ব্যয় বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। বাজেটের আকার দেশের মোট জিডিপির ১৩ দশমিক ৭৩ শতাংশ।

পাস হওয়া অর্থবিলে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে।

এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে। অর্থবিল পাসের মাধ্যমে কর ও শুল্কসংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়েছে।

বাজেটের ওপর আলোচনায় বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। প্রধানমন্ত্রী বাজেট আলোচনায় কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার এবং করমুক্ত আয়সীমা বাড়ানোর সুপারিশ করেন। পরবর্তীতে এসব বিষয়ে সংশোধনী আনা হয়।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা সংশোধিত হয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নেমে আসে। নতুন অর্থবছরের বাজেট সেই তুলনায় উল্লেখযোগ্যভাবে বড়।

#বাংলাদেশঅর্থনীতি #জাতীয়সংসদ #বাজেট২০২৬_২৭

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সংসদে পাস ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট, কার্যকর ১ জুলাই

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত