মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন অনুপম রায়

কয়েক দিন আগেই পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন ভারতীয় সংগীতশিল্পী দম্পতি অনুপম রায় ও প্রস্মিতা পাল। এবার প্রথমবারের মতো ছেলেকে প্রকাশ্যে আনলেন গায়ক অনুপম।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘ছুঁয়ে দেখো ব্যথা নেই’। এর সঙ্গে যুক্ত করেন তার জনপ্রিয় গান ‘ব্যথা নেই’।সন্তানের আগমনে উচ্ছ্বসিত অনুপম এর আগে সামাজিক মাধ্যমে সুখবর জানিয়ে লিখেছিলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছেন, তাদের ঘরে পুত্রসন্তানের জন্ম হয়েছে। একই সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।বর্তমানে সংগীতের ব্যস্ততা কিছুটা কমিয়ে পরিবারের নতুন সদস্যকে সময় দিচ্ছেন অনুপম। সন্তানের সঙ্গে কাটছে তার বেশিরভাগ সময়। ২০২৪ সালের মার্চে বিয়ে করেন অনুপম রায় ও প্রস্মিতা পাল। বিয়ের প্রায় দুই বছর পর বাবা-মা হলেন তারা। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে তাদের পরিবার।

প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন অনুপম রায়