মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

র‍্যালি ও আলোচনা সভা

পাবনার বেড়ায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। ছবি: চেকপোস্ট

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস।

মঙ্গলবার ১২ মে সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। র‍্যালি শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মিলন মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নার্সদের নিরলস পরিশ্রম ও মমতাময় সেবার কারণে রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আধুনিক স্বাস্থ্য ব্যবস্থায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা স্বাস্থ্যসেবার মেরুদণ্ড।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, নার্সদের অবদানকে সম্মান জানানো এবং তাদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

#স্বাস্থ্যখাত #বেড়া #নার্সদিবস

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

পাবনার বেড়ায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস।

মঙ্গলবার ১২ মে সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। র‍্যালি শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মিলন মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নার্সদের নিরলস পরিশ্রম ও মমতাময় সেবার কারণে রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আধুনিক স্বাস্থ্য ব্যবস্থায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা স্বাস্থ্যসেবার মেরুদণ্ড।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, নার্সদের অবদানকে সম্মান জানানো এবং তাদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত